September 7, 2025 2 মিনিট পড়ার সময়

জনপ্রিয় অটোমেশন সফটওয়্যার বর্ণমালার ৮ম বর্ষ উদযাপন ও গুণি শিক্ষক সংবর্ধনা

জনপ্রিয়  অটোমেশন সফটওয়্যার বর্ণমালার ৮ম বর্ষ উদযাপন ও গুণি শিক্ষক সংবর্ধনা

দেশের অন্যতম সফট্ওয়্যার সেবাদানকারী প্রতিষ্ঠান এমএসথ্রি টেকনোলজি বিডি প্রা. লি জনপ্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান অটোমেশন সফটওয়্যার বর্ণমালার ৮ম বর্ষ উদযাপন ও গুণি শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এবছর বেস্ট টিচার অব দ্যা ইয়ার ২০২৫ এ ভুষিত হয়েছেন দেশের ১৫ গুণি শিক্ষক।

১৬ ই আগস্ট ২০২৫ খ্রি. শনিবার সিলেট শহরের জিন্দাবাজারস্থ আল-মারজান শপিং সেন্টারে প্রতিষ্ঠানটির করপোরেট অফিস অনুষ্ঠিত হয়।

MS3 টেকনোলজি বিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জনপ্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান অটোমেশন সফটওয়্যার বর্ণমালার কর্ণধার কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক মো: ইয়াহইয়ার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মাহবুবুল হকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি আলিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হাসান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি টিচারর্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুস সাজিদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান, সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদ, সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, কানাইঘাট সরকারি কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেইন, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কবির খান, শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুদাচ্ছির আলম প্রমুখ।

বেস্ট টিচার অব দ্যা ইয়ার - ২০২৫ এ ভুষিত ১৫ গুণি শিক্ষক: শিক্ষা ব্যবস্থাপনা আধুনিকায়নে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অনবদ্য অবদান রাখায় এ বছর বেস্ট টিচার অব দ্যা ইয়ার - ২০২৫ এ ভুষিত হয়েছেন দেশের ১৫ গুণি শিক্ষক।

কুমিল্লার বরুড়া উপজেলার মুগুজী মাস্টার ছোবহান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ কামরুজ্জামান, চাঁদপুরের কচুয়া উপজেলার আশরাফপুর গনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফ আহমেদ, নওগাঁ জেলার পোরশা উপজেলার গাংগুরিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ ইসমাইল হোসেন, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাকশাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন, সুনামগঞ্জ জেলা ছাতক উপজেলার ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, সুনামগঞ্জ জেলার জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্দ কবিরুল ইসলাম, সিলেট জেলার কানাইঘাট উপজেলার বীরদল এন. এম. একাডেমির প্রধান শিক্ষক মাহবুবুল হক, সিলেট জেলার ওসমানী নগর উপজেলার গোয়ালা বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আশরাফ আলী, মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হাজি রাশিদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: আল আমিন, হবিগঞ্জ বাহুবাল উপজেলার পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক পংকজ কান্তি গোপ, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শানখলা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলাম, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুল ইসলাম ও জয়পুরহাট জেলার সদর উপজেলার জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলাম।

প্রথমবারের মতো সংক্ষিপ্ত পরিসরে এ আয়োজন হলেও আগামী বছর থেকে ৬৪ জেলায় বিস্তৃত পরিসরে নিয়মিত এ আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রকিষ্ঠাতা চেয়ারম্যান মো. ইয়াহইয়া।

প্রসঙ্গত, এমএসথ্রি টেকনোলজি বিডি প্রা. লি. এর দেশের অন্যতম সফট্ওয়্যার সেবাদানকারী প্রতিষ্ঠান হিসাবে সবধরনের সফটওয়্যার ও আইটি সেবা দিয়ে আসছে ৮ বছর থেকে। বিশেষত কোম্পানীর সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্যাইজড শিক্ষাপ্রতিষ্ঠান ম্যানেজমেন্ট সফটওয়্যার বর্ণমালা এখন সিলেট ডিভিশনসহ সারাদেশে বেশ জনপ্রিয়। বর্ণমালা অটোমেশন সফটওয়্যার ব্যবহার করে শিক্ষাপ্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম যেমন পরীক্ষা ও ফলাফল ব্যবস্থপনা, শিক্ষার্থীর ভর্তি, আর্থিক ব্যবস্থপনাসহ সকল ধরনের কাজ অত্যন্ত নিখুত ও নির্ভুলভাবে করা যায়। প্রায় পাচ শতাধিক প্রতিষ্ঠানের এখন বর্ণমালা সফটওয়্যার একটিভ রয়েছে। স্বল্প খরচে ও মান সম্মত সেবা নিশ্চিত করায় প্রতিষ্ঠানটির জনপ্রিয় দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে।

সংবাদ আপডেট
এই খবরটি পছন্দ হলে শেয়ার করুন
এই খবরটি শেয়ার করুন: